Views Bangladesh Logo

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী আরও ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়ে চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। 

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে চাপ সৃষ্টি করতে বিরোধী দলগুলো অবরোধ পালন করেছে।

আগের অবরোধ কর্মসূচিগুলোতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। তবে আগের মতো এবারও ঢাকার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেশি দেখা গেছে। এ ছাড়াও ঢাকার সড়কে রিকশার সংখ্যা বেশি এবং কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এ অবরোধের আওতাবহির্ভূত থাকবে।

৪৮ ঘণ্টার অবরোধকে সামনে রেখে সিলেট নগরীর কুমারগাঁওয়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ