Views Bangladesh Logo

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাঙা হলো ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘অঞ্জলি লহ মোর’ নামের ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে। ২০২৪ সালের জানুয়ারিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবন এবং পুরনো কলা অনুষদ ভবনের মাঝামাঝি অংশে অবস্থিত পুকুরে এটি স্থাপন করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় ছুটির সময়েই নতুন প্রশাসনের সিদ্ধান্তে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পুকুরঘেঁষা সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। তবে ৫ আগস্ট প্রশাসনের পরিবর্তনের পর, নতুন প্রশাসনের কয়েকজন সদস্য এবং বিভিন্ন মহলের আপত্তির ভিত্তিতে ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি নির্মাণ করেছিলেন সে সময়কার উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, তিনি দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত।

পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ভাস্কর্যটা বর্তমান প্রশাসন গ্রহণ করছে না, তাই এটি ভেঙে ফেলা হচ্ছে। উপাচার্য স্যারের পক্ষ থেকেই সিদ্ধান্ত এসেছে।

এ বিষয়ে উপাচার্যের রুটিন দায়িত্ব পালনকারী ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, এ বিষয়ে অনেক আগেই ডিনবৃন্দ ও সবাইকে নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল। এটা সম্ভবত সেই সিদ্ধান্তের কারণেই হচ্ছে। তখন অনেক বিতর্কিত কর্মকাণ্ড- হয়েছিল, কেউ কেউ ভাস্কর্যটি নিয়ে তীব্রভাবে আপত্তি জানিয়েছিল। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ