১০ দিনের রিমান্ডে আনিসুল ও সালমান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ডের আবেদন শুনানির সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিউমার্কেট থানার যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলাটি দায়ের করেছেন মোসাম্মৎ আয়শা বেগম। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বিক্রমপুর গ্রামের বাসিন্দা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. মাইনুল হাসান গণমাধ্যমকে জানান, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আগের রাতে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে