নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল-সালমানসহ ৫ জনকে
রাজধানীর চারটি থানার নতুন ছয়টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজনকে পৃথকভাবে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
গ্রেপ্তার দেখানো অন্য তিনজন হলেন- সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সাবেক সচিব জাহাঙ্গীর আলম।
বুধবার (৬ নভেম্বর) পুলিশ তাদেরকে হাজির করে আলাদা আলাদাভাবে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমানের আদালত তা মঞ্জুর করেন।
এই পাঁচজনের মধ্যে আনিসুল হককে মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানার দুটি মামলা এবং সালমান এফ রহমানকে মিরপুর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার, খিলগাঁও থানার একটি মামলায় ব্যারিস্টার সুমন ও লালবাগ থানার একটি মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে