Views Bangladesh Logo

বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত

নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নির্বাচিত এমপিরা শপথ নেন এবং পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অনিন্দ্য ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি যশোর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে ৬৮টি আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ