ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
পবিত্র ঈদুল আজহার প্রধান দিনটি পেরিয়ে গেলেও দ্বিতীয় দিনেও উদযাপন অব্যাহত রয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পশু কোরবানি, মাংস প্রস্তুতি ও পাড়া-মহল্লায় চিরচেনা ব্যস্ততা লক্ষ করা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার পেছনে নানা কারণ রয়েছে। অনেক পরিবার বছরের পর বছর ধরে পারিবারিক রীতি হিসেবে এই দিনটিকে বেছে নিয়ে আসছেন। আবার অনেকে ঈদের প্রথম দিনে দক্ষ কসাইয়ের সংকট এড়াতে এবং নিজেদের সুবিধামতো সময়ে কোরবানি সম্পন্ন করতে দ্বিতীয় দিনকে পছন্দ করেন।
ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির জন্য তিনটি দিন নির্ধারিত রয়েছে — জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত। প্রথম দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনের যেকোনো একটিতে তা আদায় করা বৈধ। এই বিধানের কারণেই ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও কোরবানির আমেজ অব্যাহত থাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে