আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বাধা দেয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে যাত্রার জন্য শাইরা শারমিন চেক-ইন শেষ করেন। কিন্তু ইমিগ্রেশনের সময় তাকে আটকে দেয়া হয় এবং ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।
শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের কন্যা। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বড় বোন। শেখ হেলাল বাগেরহাট-১ এবং তার ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মতামত দিন