Views Bangladesh Logo

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আন্দালীব রহমান

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালীব রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নতুন মন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দালীব রহমানকে মন্ত্রী হিসেবে শপথ পড়ান।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে, প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন আন্দালীব রহমান।

বাবা নাজিউর রহমান মঞ্জুরের হাত ধরে ২০০০ সালে রাজনীতিতে প্রবেশ করেন আন্দালীব। ২০০৮ সালে বাবার মৃত্যুর পর থেকে তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আন্দালীব রহমান ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০২৬ সালের নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ