বাইফার সম্মানসূচক ডিরেক্টর হলেন অনন্যা আজিজ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)-এর সম্মানসূচক ডিরেক্টর নির্বাচিত হয়েছেন সমাজকর্মী, নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনন্যা আজিজ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নারী ক্ষমতায়নমূলক কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের সক্রিয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর অনন্যা আজিজ জানান, এই সম্মান তার জন্য যেমন আনন্দের, তেমনি বড় দায়িত্বও। তিনি চলচ্চিত্র ও শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত গুণীজনদের সঙ্গে কাজ করে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত দিন