পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আমজাদ হোসেন। বোর্ডের মিডিয়া কমিটি থেকে সরানোর পর তিনি পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এর ফলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই দুইজন পরিচালক পদত্যাগ করলেন। ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক।
রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার পর বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে আমজাদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন মো. মোখছেদুল কামাল। এর পরপরই ই-মেইলে বোর্ডে পদত্যাগপত্র পাঠান আমজাদ।
পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদ চাইলে যে কোনও দায়িত্বে পরিবর্তন আনতেই পারে। আমাকেও মিডিয়া কমিটি থেকে সরানো হয়েছে। মনে হয়েছে, যখন বোর্ডে ভ্যালু অ্যাড করতে পারছি না, তখন আর পরিচালক পদে থাকার মানে নেই।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে