বাজেটে সিম করের পরিবর্তনে স্বাগত, আরও সংস্কারের দাবি এমটবের
মোবাইল সিমের ওপর সুনির্দিষ্ট কর প্রত্যাহার করে মূল্যভিত্তিক ভ্যাট আরোপের প্রস্তাবকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (এমটব)। তবে টেলিযোগাযোগ খাতের টেকসই উন্নয়নে আরও বেশ কিছু সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।
এমটবের মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.) বলেন, বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিমের বিদ্যমান সুনির্দিষ্ট কর প্রত্যাহার করে বিক্রয়মূল্যের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।
তার মতে, এই পরিবর্তন দেশের প্রায় ৪০ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠী — যারা এখনো টেলিযোগাযোগ সেবার বাইরে — তাদের অন্তর্ভুক্তির পথে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ডিজিটাল অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
তবে খাতটির আরও উন্নয়নে সরকারের প্রতি কয়েকটি বিষয় পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। এর মধ্যে রয়েছে ভোক্তার ওপর করের বোঝা হ্রাস, করপোরেট কর হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, স্পেকট্রামের ওপর ভ্যাট প্রত্যাহার এবং ওটিটি সেবার ওপর আরোপিত সম্পূরক শুল্ক বাতিল করা।

মতামত দিন