Views Bangladesh Logo

ঢাকা ওয়াসার নতুন এমডি মো. আমিনুল ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক সচিব মো. আমিনুল ইসলাম ঢাকা ওয়াসারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে অর্থ পাচার ও বিদেশে সম্পদ কেনার অভিযোগ উঠার পর ঢাকা ওয়াসারের এমডি আব্দুস সালাম ৮ মার্চ পদত্যাগ করেন। পরের দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান* অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসারের দায়িত্বভার পান। পরদিনই আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

৬৩ বছর বয়সী আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, “ওয়াসায় দায়িত্ব পালনের সময় আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা থাকবে না। আমাকে যে বিশ্বাস নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, সেই বিশ্বাস রাখার চেষ্টা করব।”

তিনি কর্মজীবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কাজ করেছেন। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসক, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়ার এনডিসি এবং খুলনা জেলার সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁকে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কর্মকর্তা’ হিসেবে সম্মাননা দিয়েছেন।

আমিনুল ইসলাম ২০২১ সালের ৩০ ডিসেম্বর যুগ্ম সচিব হিসেবে অবসরে যান এবং তখন জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব ছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মানসহ স্নাতকোত্তর করেছেন এবং গাইবান্ধা সদর উপজেলার কুপতলায় তাঁর বাড়ি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ