Views Bangladesh Logo

সংসদীয় দলের সভা ডেকেছে আ.লীগ

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। এটি আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা।মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।

এদিন সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ