Views Bangladesh Logo

আস্তে আস্তে সব অপরাধীকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাগলকাণ্ডে জড়িত মতিউরকে কিন্তু আজ ধরা হয়েছে। আস্তে আস্তে সব অপরাধীকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে খুঁজে বের করে ধরা হবে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বরং বদলি পদোন্নতি পদায়ন করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে নিয়োগ দেয়া হয়নি, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, তাদের কিন্তু ধরা হচ্ছে।


চেষ্টা চলছে। প্রতিদিন ২/১ জন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউরকে ধরা হয়েছে। তাকেও এত দিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে ও আইনের আওতায় আনা হবে। সব তো এক দিনে ধরা যায় না, অনেকে লুকিয়ে আছে। একে একে তাদের সবাইকে ধরা হবে।

উপদেষ্টা আরও বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। দেখেন, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে।

এ সময় বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের যে তালিকা গণমাধ্যমে আছে সেটি পুলিশ সদর দপ্তরে জমা দেয়ার অনুরোধ জানান তিনি।

পাশাপাশি সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক স্বচ্ছ সাংবাদিকতা করেছেন। তবে অনুসন্ধানি সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ