Views Bangladesh Logo

এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। এছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি। অন্যদিকে, দেশের বাইরে অবস্থিত বিদেশ কেন্দ্রগুলোর মধ্যে একটি কেন্দ্রে পাসের হার শূন্য।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ