Views Bangladesh Logo

পুরো রমজান বন্ধ থাকছে স্কুল

 VB  Desk

ভিবি ডেস্ক

পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে  এ সিদ্ধান্ত জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-৫০৭ মূলে জারিকৃত প্রজ্ঞাপন সংশোধন করে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দীর্ঘ আলোচনার পর বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনেছে। অধিদপ্তরের পক্ষ থেকে রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয়। শুনানিতে হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত পরে ওই আদেশ স্থগিত করেন। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন আদালত এই স্থগিতের আদেশ দেন।

স্কুল বন্ধ থাকলেও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষক ও অভিভাবকদের ঘরে বসে শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ