Views Bangladesh Logo

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আ. লীগ-জাপা বাদে সব রাজনৈতিক দল আমন্ত্রিত

 VB  Desk

ভিবি ডেস্ক

তুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে আজ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টায় এই দলটির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) বাদে দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিকরাও এতে অংশ নেবেন বলে জানা গেছে।

এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির লোগো, মনোগ্রাম এবং পতাকা প্রকাশ করা হতে পারে। এতে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

দলটির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে আগামীকাল সারা দেশ থেকে ব্যানার আসবে। এই নামে গোটা বাংলাদেশ মুখরিত হোক।”

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির নেতারা যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তবে বিতর্ক এড়াতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না উপদেষ্টারা। এমনকি অন্তর্বর্তী সরকারের সাবেক দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও অনুষ্ঠানে যোগ দেবেন না।

জানা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামীসহ গণঅভ্যুত্থানে অংশ নেয়া ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, এর ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ