উত্তরায় বিমান দুর্ঘটনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক দিবস পালন করছে সরকার। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনার ফলে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে, তবে অন্যান্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।
এই প্রাণহানির ঘটনাটি সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে ঘটে, যখন একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে