Views Bangladesh Logo

সব মাদ্রাসায় দৈনিক পিটি ও খেলাধুলা নিশ্চিত করার নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই, সেগুলোয় কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে এ দায়িত্ব দিতে এবং শূন্য পদ দ্রুত পূরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ-যুবসমাজ গঠন এবং তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন আবশ্যক।

এ লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকদের নিজ নিজ মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলার আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, যেসব মাদ্রাসায় সহকারী শিক্ষকের (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেগুলোয় প্রতিষ্ঠানপ্রধানেরা কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী একজনকে সাময়িকভাবে ওই দায়িত্ব দেবেন। একই সঙ্গে শূন্য পদ পূরণে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ