Views Bangladesh Logo

২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুর রহমানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরের মাধ্যমে বহির্গমন ও আগমন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময় সংশ্লিষ্ট সব দফতর ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ