Views Bangladesh Logo

৩১ আগস্টের মধ্যে সব মিথ্যা মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৪ অগাষ্ট) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, ৩১ আগস্ট এর মধ্যে সারাদেশের এ ধরনের মামলা প্রত্যাহার করা হবে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ