একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে: আলী রীয়াজ
একটি জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনের জন্য সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার (১২ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে গণতান্ত্রিক বাম জোটের সঙ্গে সংলাপ শুরুর আগে তিনি এই আহ্বান জানান।
আলী রীয়াজ বলেন, গত ৫৩ বছরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ হয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থানের প্রেক্ষাপটে তিনি এই লক্ষ্য অর্জনে সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন এবং এটিকে একটি সত্যিকারের জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বর্ণনা করেন।
সংলাপের সময় গণতান্ত্রিক বাম জোটের নেতারা সংস্কারের প্রতি সমর্থন প্রকাশ করেন। তবে এই সংস্কার সমাজতান্ত্রিক নীতির ওপর ভিত্তি করে হওয়া উচিত বলে মত দেন তারা। গণতান্ত্রিক বাম জোটের নেতারা যুক্তি দেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে সমাজতন্ত্র অপরিহার্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে