আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২২ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
এ সময় আইজিপি আলজেরিয়ার আগ্রহকে স্বাগত জানান এবং দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে