বোস ডিভাইসে যুক্ত হলো অ্যামাজনের অ্যালেক্সা প্লাস
অ্যালেক্সা প্লাস এখন বিস্তৃত হচ্ছে বোস-এর স্মার্ট স্পিকার ও সাউন্ড সিস্টেমে। এর মাধ্যমে প্রথমবারের মতো অ্যামাজনের নিজস্ব ডিভাইসের বাইরে নতুন প্রজন্মের এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত হলো অন্য কোনো ব্র্যান্ডের পণ্যে।
এই আপডেটের আওতায় নতুন ঘোষিত বোস লাইফস্টাইল আলট্রা স্পীকার এবং বোস লাইফস্টাইল আলট্রা সাউন্ডবারের পাশাপাশি আগের বোস স্মার্ট আল্ট্রা সাউন্ডবার, বোস হোম স্পিকার এবং বোস পোর্টেবল স্মার্ট স্পিকারেও অ্যালেক্সা প্লাস ব্যবহার করা যাবে। লাইফস্টাইল আল্ট্রা সিরিজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে শিগগিরই, আর এর প্রি-অর্ডার ইতোমধ্যে ১৫ মে থেকে চালু হয়েছে।
অ্যালেক্সা প্লাস হলো অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্টের সর্বশেষ সংস্করণ, যা আগের তুলনায় আরও উন্নত কথোপকথন বুঝতে সক্ষম। এটি রেস্টুরেন্টে টেবিল বুকিং করা কিংবা কোনো সিনেমার দৃশ্যের অস্পষ্ট বর্ণনা শুনে গান শনাক্ত করার মতো জটিল কাজও করতে পারে।
অ্যামাজনের দাবি, নতুন এই অ্যাসিস্ট্যান্ট স্বাভাবিক ভাষা ও প্রসঙ্গভিত্তিক নির্দেশনা আরও ভালোভাবে বুঝতে পারে। উদাহরণ হিসেবে, ব্যবহারকারী যদি কোনো গানের নাম না জেনেও নির্দিষ্ট সিনেমার একটি দৃশ্যের কথা উল্লেখ করেন, তাহলেও অ্যালেক্সা প্লাস সেই গান চালু করতে সক্ষম হবে।
বাংলাদেশ থেকে কেনার উপায়
বর্তমানে বোস-এর অ্যালেক্সা প্লাস সমর্থিত স্মার্ট স্পিকার বাংলাদেশে অ্যামাজনের মাধ্যমে সরাসরি বিক্রি বা সরবরাহ করা হচ্ছে না। তবে বিকল্প কিছু উপায়ে বাংলাদেশ থেকেও এসব ডিভাইস সংগ্রহ করা সম্ভব।
১. আন্তর্জাতিক অনলাইন স্টোর
ব্যবহারকারীরা অ্যামাজন ইএস,অ্যামাজন ইউকে অথবা বোস অফিসিয়াল স্টোর থেকে অ্যালেক্সা সমর্থিত বোস ডিভাইস অর্ডার করতে পারেন। কিছু ক্ষেত্রে বাংলাদেশে পণ্য পৌঁছাতে শিপিং ফরোয়ার্ডিং সেবার প্রয়োজন হতে পারে।
২. বাংলাদেশে থার্ড-পার্টি আমদানিকারক
ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ইলেকট্রনিক্স আমদানিকারক প্রতিষ্ঠান গ্রে-মার্কেটের মাধ্যমে বোস স্মার্ট স্পিকার এনে থাকে। তবে আমদানি শুল্ক ও পরিবহন খরচের কারণে এসব পণ্যের দাম তুলনামূলক বেশি হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে