১ জানুয়ারি ঢাকায় নির্বাচনি জনসভা করবে আওয়ামী লীগ
নির্বাচনকে সামনে রেখে আগামী ১ জানুয়ারি (সোমবার) রাজধানীতে নির্বাচনি জনসভা করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ওই দিন বিকেল ৩টায় রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক চর্চা কেন্দ্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এসব তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান আরও জানান, আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর ২১ ডিসেম্বর ঢাকা জেলার আওয়ামী লীগ কার্যালয় থেকে পাঁচটি জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন তিনি। জেলাগুলো হচ্ছে-পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে