Views Bangladesh Logo

আ. লীগকে শুধু নিষিদ্ধ নয়, সম্পূর্ণভাবে নির্মূল করা উচিত: উপদেষ্টা আসিফ

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া বলেছেন, গণহত্যা পরিচালনার জন্য আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করাই যথেষ্ট নয়, বরং সম্পূর্ণভাবে নির্মূল করা উচিত।

বুধবার (১৯ জানুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে যুব উৎসবের অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, বিচারিক নিষেধাজ্ঞার মাধ্যমে দলটিকে আদর্শগত ও রাজনৈতিকভাবে বিলুপ্ত করতে হবে।

উপদেষ্টা জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়া আইনি ও সামাজিক ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা উচিত। যার মধ্যে সত্য কমিশন বা অন্যান্য দেশগুলোর পূর্ববর্তী দৃষ্টান্ত অনুসরণ করা যেতে পারে।

উপদেষ্টা আসিফ আরও বলেন, সত্য কমিশন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বাংলাদেশ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়াও কুয়েটে সাম্প্রতিক হামলার বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ