আ. লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে
আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। তাঁর সভাপতিত্বে বৈঠক চলছে।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ জানিয়েছেন, প্রথম দিনের বৈঠকে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করার প্রস্তুতি রয়েছে। এরপর মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে অন্য বিভাগগুলোর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৮ নভেম্বর থেকে শুরু করে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে মোট ৩৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। এতে দলটির কোষাগারে জমা হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে