Views Bangladesh Logo

বিচারের নামে জামায়াতের নেতাদের ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে: ডা. শফিকুর রহমান

৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধেরর বিচারের নামে আওয়ামী লীগ শাসনামলে জামায়াতে ইসলামীর নেতাদের ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আওয়ামী লীগের উদ্দেশ‌্যে তিনি বলেন, ‘তোমরাই তারা, যারা এদেশের দেশ প্রেমিক ঈমানদার শ্রেষ্ঠ সন্তানদের ঠাণ্ডা মাথায় বিচারের নামে খুন করেছো। আমাদের প্রিয় নেতৃবৃন্দের একজনও শাস্তির ভয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করেননি। তারা জানতেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তাদের আত্মবিশ্বাস ছিল, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে তারা বলতে পারবেন, আমি নির্দোষ।

শনিবার (২৬ অক্টোবর) বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসেব কথা বলেন।

জামায়াতে ইসলামীর বগুড়া জেলা ও শহর শাখা যৌথভাবে এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

ডা. শফিকুর রহমান বলেন, মীর কাশেম ওই সময় আমেরিকা ছিলেন। তাকে একজন দেশে ফিরতে নিষেধ করেছিলেন। কিন্তু মীর কাশেম বলতেন, আমি পলাতক থাকলে প্রমাণ হবে যে আমি দোষী। এ কারণে দেশে এসে তিনি বিচারের মুখোমুখি হন। কিন্তু ওই সময়কার বিচারপতি রাজনৈতিক দুর্বৃত্ত হিসেবে কাজ করেছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার কাউকে করেছে গুম, কাউকে খুন এবং কাউকে করেছে পঙ্গু। যখনই জনগণ ন্যায্য দাবি আদায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে তখনই শক্তির জোরে জনগণের আন্দোলনকে দমন করেছে। যারা মুক্তিযুদ্ধের কথা বেশি বেশি বলত, চেতনা ধারণ করত, তারাই শত শত মানুষকে জীবন্ত শহীদে পরিণত করেছে।

তিনি আরও বলেন, শুধু প্রতিশোধের ওপর প্রতিশোধ। তাহলে এ জাতি বাঁচবে কী করে? একটা জায়গায় এর পরিসমাপ্তি দরকার। এজন্য আমরা বলেছিলাম, দল হিসেবে আমাদের ওপর যে বড় বড় অপরাধ করেছে ফ্যাসিস্ট সরকার, তার জন্য আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব না। কিন্তু যাদের গুম, খুন ও পঙ্গু করা হয়েছে, মানুষের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে তার প্রত্যেকটার বিচার হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলান খান, বগুড়া জেলা শাখার সাবেক আমির অধ্যক্ষ শাহাবুদ্দীন ও বর্তমান আমির মাওলানা আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ