Views Bangladesh Logo

আ. লীগ মুক্তিযুদ্ধ করলেও অর্জন ধরে রাখতে পারেনি: জামায়াত আমির

 VB  Desk

ভিবি ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু দলটি তাদের অর্জন ধরে রাখতে পারেনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএমসিএবি)–এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার পর এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘সাড়ে ১৫ বছর দেশ শাসন করে লক্ষ্মণ সেনের মতো দেশ ত্যাগ করা শেখ হাসিনার জন্য যথার্থ হয়নি। জামায়াত নেতারা কখনো দেশ ত্যাগ করেননি। তাঁরা মোকাবিলা করেছেন। আমাদের নেতৃবৃন্দ জেল-জুলুম সহ্য করে দেশেই ছিলেন। কখনো দেশ ত্যাগ করেননি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচার বিভাগ ধ্বংস করে দেয়া হয়েছে। একজন প্রধান বিচারপতিকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। দেশে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা বলতে কিছুই নেই। পুলিশ জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে হবে। দেশকে সংস্কার করতে হবে। এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ হলো ছাত্র-জনতার বিপ্লবে নিহত ও আহতদের পাশে দাঁড়ানো এবং তাদের পরিবারের সহায়তা করা।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ