Views Bangladesh Logo

ঢাকায় লিফলেট বিতরণ আওয়ামী লীগের নেতাকর্মীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে দলের পূর্বঘোষিত কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকায় লিফলেট বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

তবে দুপুর ১২টা পর্যন্ত দলের কোনো সিনিয়র নেতাকে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি।

প্রথম দিনে প্রচারণা চালাতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, টানা পাঁচদিন ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ চলবে।

লিফলেট বিতরণে আরও ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি এস এম আবদুর রহিম, সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি এম এম নাজমুল হাসান, সাবেক সহ-সভাপতি হাসান আহমেদ খান, সাবেক উপ-মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আবদুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

২৮ জানুয়ারি লিফলেট বিতরণে প্রচারণা কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ, যা ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ