Views Bangladesh Logo

এমন আধিপত্যের জয় কল্পনাও করিনি: আকরাম খান

অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর এটিকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। এএফপিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, এমন জয় ছিল বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘদিনের স্বপ্ন।

আকরাম বলেন, এটা এমন একটি বিষয়, যেটা আমরা স্বপ্ন দেখতাম। কিন্তু বাংলাদেশ এভাবে আধিপত্য বিস্তার করে জয় পাবে, আমাদের কেউই তা আশা করিনি। আমরা ভীষণ খুশি এবং গর্বিত।

তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণ শক্তির স্বাগতিক দলকে হারানো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ অর্জন।

তিনি বলেন, এই সাফল্য কোনো একক খেলোয়াড়ের কৃতিত্ব নয়; বরং ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগে পুরো দলের সম্মিলিত পারফরম্যান্সই জয় এনে দিয়েছে।

বাংলাদেশের সাবেক স্পিনার ও জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকও মনে করেন, এই জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার দাবি জোরালো করেছে। তাঁর ভাষায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান ও সাম্প্রতিক পারফরম্যান্স প্রমাণ করে, দলটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত সুযোগ পাওয়ার যোগ্য।

রাজ্জাক বাংলাদেশের এই অগ্রগতির পেছনে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে দীর্ঘদিনের বিনিয়োগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ