Views Bangladesh Logo

ফরিদপুর-৩ আসনে এ কে আজাদের প্রার্থিতা বহাল

 VB  Desk

ভিবি ডেস্ক

রিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল থাকলো। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। তবে তার আগে শামীমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন আজাদ। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন শামীম হক।

এ কে আজাদ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ