Views Bangladesh Logo

মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের কবরের সামনে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গার্ড অব অনার প্রদান করে।

এরপর তারা কবর জিয়ারত ও মোনাজাত করেন এবং মাসুকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর শোক ও সমবেদনা জানান।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, 'ঢাকা একটি অত্যন্ত কৌশলগত (স্ট্র্যাটেজিক) এলাকা, যেখানে আমাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। তবে ঢাকার চারপাশে ঘন জনবসতির কারণে আমাদের ফ্লাইং কার্যক্রমে নানা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।'

তিনি আরও বলেন, 'যে কোনো সময়, যে কোনোভাবে দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালিত হয়ে আসছে; কিন্তু এ ধরনের দুর্ঘটনা নিয়মিত নয়।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ