প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আলোচনায় দেশের চলমান জ্বালানি সংকট, উন্নয়ন কার্যক্রম এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। বিশেষ করে অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে এআইআইবির সঙ্গে সরকারের সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে কীভাবে এআইআইবির সহায়তা কাজে লাগানো যায়, সে বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে অর্থমন্ত্রীর পাশাপাশি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে