Views Bangladesh Logo

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসাব হাবিব। এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।

সোমবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

১৫ ব্যাচের বিসিএস কর ক্যাডার কর্মকর্তা এর আগে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে দেশের আলোচিত অর্থ পাচার ও দুর্নীতি বিরোধী অনুসন্ধানে তাঁর বিশেষ ভূমিকা ছিল।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ