Views Bangladesh Logo

অপরাহ্নের সারসংক্ষেপ

 VB  Desk

ভিবি ডেস্ক

ক নজরে বিকাল ৪টা পর্যন্ত শীর্ষ সংবাদ (১৯ সেপ্টেম্বর)

১৫ দিনের মধ্যে ৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতিতে আগামী ১৫ দিনের মধ্যে দুই লাখ মেট্রিক টন চাল ও চার লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার। এই চাল-গম আমদানির সময় ৪২ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হয়েছে।

জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে পিটুনি, হাসপাতালে মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। পরে তিনি হাসপাতালে মারা যান বলে জানা গেছে।

শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন ৷

তহবিল অপচয় বন্ধ ও দুর্নীতি দমন বর্তমান সরকারের মূল লক্ষ্য: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে তহবিলের অপচয় ও অপব্যবহার বন্ধ করা এবং উন্নয়ন প্রকল্পে দুর্নীতি দমন করার পাশাপাশি মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখা।

ঢাবিত চোর সন্দেহে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে 'গণপিটুনিতে' এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

চেন্নাই টেস্টে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ভারত-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শান্তর এই সিদ্ধান্ত দলের জন্য মঙ্গল নিয়ে আসে। কারণ বাংলাদেশি পেসার হাসান মাহমুদের শুরুর আঘাত ইতোমধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে রোহিত শর্মার দল।

বৈদেশিক মুদ্রা আইনের মামলায় রিমান্ডে সালমান, আনিসুল

রাজধানীর কোতোয়ালি থানায় করা বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিশ্বজুড়ে অর্ধ বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক সাবেক ভূমিমন্ত্রী
বিশ্বজুড়ে বিশাল সম্পত্তির সাম্রাজ্য গড়ে তুলেছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। বার্ষিক ১৩ হাজার ডলারের সামান্য সরকারি বেতন পেয়েও তার অর্ধ বিলিয়ন ডলারের এই সম্পত্তির বেশিরভাগ গড়ে তোলা হয়েছে যুক্তরাজ্যে। একইভাবে তিনি বাড়ি কিনেছেন দুবাই, নিউইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়ও।

‘২৭ সেপ্টেম্বর ইউএনজিএতে ভাষণ দেবেন ড. ইউনূস’
আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ভাষণ দেবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের একটি কূটনৈতিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ঠিক কবে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন, তা নির্ভর করছে সেখানে তাঁর সরকারি কর্মসূচি কবে থেকে শুরু হবে।

১১ ঘণ্টা মেট্রোরেল বন্ধের কারণ অনুসন্ধান করবে সাতজনের তদন্ত কমিটি
কারিগরি ত্রুটিতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

চাঁদাবাজি বন্ধে ও যানজট নিরসনে ডিএমপিকে সমাধান খোঁজার নির্দেশ

চাঁদাবাজি বন্ধে ও ট্রাফিক অব্যবস্থাপনার সমস্যা সমাধানের পাশাপাশি পুলিশ বাহিনীকে পুনরুজ্জীবিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ব্যাংকিং খাতে সংস্কারসহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা
বাংলাদেশের ব্যাংকিং খাতে সংস্কারসহ আরও অন্যান্য ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এ ছাড়াও প্রাইভেট খাতে বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যের সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আ. লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর গ্রেপ্তার
রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান। এ ব্যাপারে তিনি জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশের কো-স্পন্সর প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ

জাতিসংঘ সাধারণ পরিষদের ১০তম বিশেষ জরুরি অধিবেশনে ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর, ঢাকায় প্রাপ্ত এক বিশেষ বার্তায় ‍বিষয়টি নিশ্চিত করা হয়।

ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান
ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানায় স্থানীয় সরকার বিভাগ।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ