Views Bangladesh Logo

অপরাহ্নের সারসংক্ষেপ

 VB  Desk

ভিবি ডেস্ক

কনজরে বিকাল ৪ টা পর্যন্ত প্রধান সংবাদ (১৭সেপ্টেম্বর)

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নাম্বার রুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি বিএনপির
আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের এ নির্দেশনা প্রদান করেন।

চট্টগ্রাম-চীন রুটে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
চট্টগ্রাম-চীন সামুদ্রিক রুটে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে চীনের একটি পণ্যবাহী জাহাজ নোঙর করলে এ রুটে জাহাজ চলাচল শুরু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ