Views Bangladesh Logo

গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ ফিরে পেলেন আফসানা বেগম

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবারও যোগদান করেছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। রোববার (১৭ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় আফসানা বেগমকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে দুই বছর মেয়াদে এই পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত জানুয়ারিতে তার নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ