Views Bangladesh Logo

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি দাফতরিক কার্যক্রম শুরু করেন। বিষয়টি আফরোজা আব্বাস নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ জুন তাকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ অবৈতনিক। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর এ নিয়োগ কার্যকর থাকবে। তবে সরকার চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে আফরোজা আব্বাসও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।

উল্লেখ্য, নিয়োগের সময় আফরোজা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন। প্রায় পাঁচ মাস পর গত ২ সেপ্টেম্বর স্বামীকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ