Views Bangladesh Logo

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তাকে অবৈতনিক হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবে এবং আফরোজা আব্বাসও পদত্যাগ করতে পারবেন।

আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। মির্জা আব্বাস মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ