Views Bangladesh Logo

চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শহীদ আফ্রিদি

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে আবারও দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। 'বুমবুম' খ্যাত এই কিংবদন্তী অলরাউন্ডার চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে যাচ্ছেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিটাগং কিংস জানায়, “আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ‘বুম বুম’ শহীদ আফ্রিদি আমাদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে চিটাগং কিংসে যোগ দিচ্ছেন।”

বিপিএলে শহীদ আফ্রিদি প্রথম যুক্ত হন ২০১২ সালে। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। সবমিলিয়ে ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি। ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ১৫০.৯৮ স্ট্রাইকরেটে মোট ৫৩৯ রান সংগ্রহে রয়েছে তার। বল হাতে তিনি ৪৫ ম্যাচে শিকার করেছেন ৫৭টি উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ