Views Bangladesh Logo

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

 VB  Desk

ভিবি ডেস্ক

ফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র মাওলাভি মোহাম্মদ কাসিম রিয়াজের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিনহুয়া।

প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানান, রবিবার (১৭ মার্চ) ভোরে হেলমান্দ প্রদেশের গেরাশক জেলার একটি সড়কে একটি তেলবাহী ট্যাঙ্কার ও মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী অপর একটি বাসের সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়।

কর্মকর্তারা আরও জানান, বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।

ইতোমধ্যে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাখতার জানিয়েছে, এ দুর্ঘটনায় ৩৮ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের ট্রাফিক পুলিশের তথ্যমতে, গত ১০ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৪ হাজার জনেরও বেশি আহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ