Views Bangladesh Logo

বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ঘোষণা আফগানিস্তানের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সিরিজটি।

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আফগানিস্তান সফর শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৩ অক্টোবর হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে এবারই প্রথম দেশটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ