মানিকগঞ্জে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার চর বেউথা এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শহিদুল ইসলাম (৩৬) শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে