মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান
বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে এদিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
উভয়েই বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে দায়িত্বে ছিলেন—মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং ব্যারিস্টার কায়সার কামাল ছিলেন ভূমি প্রতিমন্ত্রী। নতুন দায়িত্ব নেওয়ায় তাদের মন্ত্রিত্ব শূন্য হয়।
এরপর ক্ষমতাসীন দল বিএনপি মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে