Views Bangladesh Logo

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে বললেন উপদেষ্টা শারমিন

 VB  Desk

ভিবি ডেস্ক

নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ নতুন প্রজন্মের স্বপ্ন অনুযায়ী অন্যায়, দুর্নীতি ও বিশৃঙ্খলামুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ছাত্র, সুশীল সমাজ এবং রাজনৈতিক দলসহ সবাইকে নতুন প্রজন্মের স্বপ্ন পূরণের লক্ষ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে’।

তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে সবাই মিলে একত্রিত হয়ে এমন একটি বাংলাদেশ গড়ার, যেখানে কোনো অন্যায়, দুর্নীতি বা শাসনব্যবস্থার অবক্ষয় থাকবে না’।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক ও ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিএসও অ্যালায়েন্সের পরামর্শক কমিটির সদস্য ড. হোসেন জিল্লুর রহমান, টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রমুখ।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ