Views Bangladesh Logo

রাজশাহীতে দেশবরেণ্য অভিযাত্রিকদের মিলনমেলা

রাজশাহীতে দেশবরেণ্য অভিযাত্রিকদের মিলনমেলা ‘ব্যাকপ্যাক’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে এই মিলনমেলার আয়োজন করা হয়। ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুর মুরল্যান্ডের এক যুগপূর্তিতে সংগঠনটি এই আয়োজন করে।

ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুর মুরল্যান্ডের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ডাঃ মোঃ শরিফ চৌধুরী।

অনুষ্ঠানে ট্যুর মুরল্যান্ডের রোমাঞ্চকর ভ্রমণের একযুগ পূর্তিতে প্রকাশিত স্মরণিকা ‘ব্যাকপ্যাক’ এর মোড়ক উন্মোচন করা হয়।

মিলনমেলায় অতিথি হিসেবে অংশ নেন, বাংলাদেশ বার্ড ক্লাব ও বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, দুইবার মাউন্ট এভারেস্ট আরোহনকারী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত, বিশ্ব পরিব্রাজক ও সুমেরু আভিযাত্রী তারেক অনু, সাঁতারু ও বাংলা চ্যানেল বিজয়ী ডাঃ মোঃ জ্যানজিবুল তারেক প্রমুখ।

এছাড়াও পর্বতারোহী, পর্বত আরোহণ প্রশিক্ষক, সাইক্লিস্ট, ভূপর্যটক, গবেষক, চিত্রগ্রাহক ও ভ্রমণবিষয়ক লেখকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ