ঈদুল ফিতরের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মার্চ ঈদ উদযাপনের আগে, মঙ্গলবার (৩ মার্চ) থেকে টিকিট বিক্রি শুরু হবে।
এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতরের বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী:
১৩ মার্চের টিকিট বিক্রি হবে ৩ মার্চ
১৪ মার্চের টিকিট ৪ মার্চ
১৫ মার্চের টিকিট ৫ মার্চ
১৬ মার্চের টিকিট ৬ মার্চ
১৭ মার্চের টিকিট ৭ মার্চ
১৮ মার্চের টিকিট ৮ মার্চ
১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসন পর্যন্ত টিকিট কিনতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে