Views Bangladesh Logo

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

ঈদযাত্রার টিকিট বিক্রির সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট; ১৪ মে ২৪ মের; ১৫ মে ২৫ মের; ১৬ মে ২৬ মের এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মের টিকিট; ২২ মে ১ জুনের; ২৩ মে ২ জুনের; ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবারে সর্বাধিক চারটি টিকিট কেনা যাবে।

অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট ফেরত দেওয়া যাবে না। তবে যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ (উচ্চ শ্রেণি ব্যতীত) স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ফিরতি যাত্রার সব টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ