Views Bangladesh Logo

ট্রেনে ঈদযাত্রা: আজ মিলছে ১৮ মার্চের অগ্রিম টিকিট

আসন্ন বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে আজ রোববার (৮ মার্চ) ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ যাত্রীরা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে।

সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় ঈদযাত্রা সামনে রেখে সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৩ মার্চ থেকে পর্যায়ক্রমে ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

রেলওয়ের সূচি অনুযায়ী, আগামীকাল ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের অগ্রিম টিকিট। এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। এতে স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পাবেন যাত্রীরা।

টিকিট কেনার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়মও নির্ধারণ করেছে রেলওয়ে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন বুক করতে পারবেন। তবে এসব টিকিট পরবর্তীতে ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না।

এদিকে যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং টিকিট’ হিসেবে রাখা হয়েছে, যা যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ